PENPRINTS PUBLLICATION
Change the currency at the time of Check-out if you are placing an order outside India

Your Ultimate Reading Space

Call Us +91-8697875467

Your Ultimate Reading Space

Sale!

Agradweep by Suddhendu Chakraborty

Original price was: ₹399.00.Current price is: ₹360.00.

দ্রুত পালটে যাচ্ছে চারপাশ। মিলেনিয়াম বা ব্লুমার্স থেকে জেন আলফা। পাল্টে যাচ্ছে মানুষের মস্তিষ্কের গড়ন। তেমনই পরিবর্তন হচ্ছে বিশ্বমানচিত্ররও। এই কাহিনী যে সময়কার, সে সময় আমরা কেউ জীবিত থাকব না; আমাদের মনের ভিতর জমতে থাকা অনেক মিথ ততোদিনে ভেঙে চুরমার হয়ে যাবে। জনবিস্ফোরণ রুখে দিতে পৃথিবীর বাইরে অন্যগ্রহের সান্নিধ্যসম্ভাবনা তখন আর নেই। পৃথিবীর বুকে এখনকার প্রথম বিশ্ব আমেরিকা তখন তৃতীয় বিশ্বর দারিদ্র্যক্লিষ্ট এক দেশ। আর পৃথিবীর চালিকাশক্তি অখণ্ড ভারতবর্ষের সভ্যতা। তবু কি পৃথিবীর বুকে অস্তিত্বসঙ্কট নেই? নেই নিশ্চিহ্ন হয়ে যাবার হাতছানি? নেই পরিত্রাণের পথও? এসব নিয়েই অগ্রদ্বীপের পটভূমি, যার কেন্দ্রস্থলে রয়েছে একদল নির্ভীক, অজেয় মানুষ, আর তাদেরকে ঘিরে থাকা অনিশ্চয়তার অন্ধকার…

শুদ্ধেন্দু চক্রবর্তীর জন্ম ১৯৮০ সালে কলকাতায়। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘কাকতাড়ুয়া’। এরপর ‘বিন্দু ডট কম’, ‘কেকা’, ‘অলোকানন্দা’, ‘ক্ষণিক বসন্ত’ সহ একাধিক সামাজিক উপন্যাস রচনা করে তিনি বাংলা সাহিত্যে স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছেন। জনপ্রিয় থ্রিলার রচনার পাশাপাশি তাঁর সামাজিক উপন্যাসগুলি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ এবং ছোটগল্পের ক্ষেত্রেও তাঁর স্বচ্ছন্দ বিচরণ রয়েছে। ‘অগ্রদ্বীপ’ তাঁর দশম সামাজিক উপন্যাস। তবে এটি কেবল একটি সামাজিক উপন্যাস নয়; এর বয়ানে মিশে রয়েছে কল্পবিজ্ঞান, তীক্ষ্ণ কৌতুক, সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এবং গভীর অন্তর্দর্শনের অনন্য সমন্বয়। উপন্যাসটির অন্তরালে রয়েছে লেখকের প্রায় এক দশকের সাধনা, গবেষণা এবং সুদীর্ঘ সৃজনপ্রক্রিয়ার ফসল। সঙ্গীত তাঁর সাহিত্যজগতের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাঁর বহু রচনার মতো ‘অগ্রদ্বীপ’-এর বয়ানেও সঙ্গীত একটি বিশেষ ভূমিকা পালন করেছে। সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন, যার মধ্যে ‘শ্যামল গঙ্গোপাধ্যায় স্মৃতি সাহিত্য সম্মান ২০২৪’ বিশেষভাবে উল্লেখযোগ্য। লেখালিখির বাইরে অবসরে তিনি মনোবিজ্ঞান বিষয়ক গবেষণা, সামান্য চিকিৎসাকর্ম এবং নানাবিধ জ্ঞানচর্চায় নিজেকে নিয়োজিত রাখেন।

Sale!