WHISPERING SAGAS
₹499.00 Original price was: ₹499.00.₹450.00Current price is: ₹450.00.
Whispering Sagas brings together thirty-five powerful short stories from a vibrant “village of storytellers,” weaving human bonds, memories, conflicts, and quiet revelations into an unforgettable literary tapestry. Curated by editors Amita Ray, Chaitali Sengupta, and Lopamudra Banerjee, this anthology spans continents and emotions—exploring love and loss, migration and nostalgia, resilience and vulnerability—through the distinct voices of celebrated and emerging writers from around the world. Rich in craft and deeply evocative, these stories illuminate the complexities of the human heart, offering readers moments of warmth, wonder, introspection, and truth. A moving collection for lovers of contemporary literary fiction and timeless storytelling.
WHISPERING SAGAS
A Collection of Short Stories
Edited by: Amita Ray, Chaitali Sengupta & Lopamudra Banerjee
Published by Penprints
Official Address: P-925, Lake Town, Block-A, Kolkata-700089,
West Bengal, India.
Phone no-8697875467
Website – www.penprints.in
Genre – Short Stories
Copyright – Editors
Cover Design- Supriyo Chakraborty
Publishing, Distribution, Layout Designs copyright – Penprints
Price: INR 499 | $ 22
First Edition – 2026
ISBN: 978-81-997780-3-0
Related products
-
Ninde Paani by Sanhita Banerjee
₹350.00Add to cartপ্রারম্ভিক
সংহিতা বন্দ্যোপাধ্যায় কবি হিসেবে পরিচিত, কিন্তু গল্পকার হিসেবে তাঁর পরিচয় লুকিয়ে আছে তাঁর প্রত্যেকটি গল্পের শব্দে, কাহিনীবিন্যাসে এবং অভ্যন্তরীন মোচড়ে। সংহিতা একজন চিকিৎসক, কিন্তু তিনি জানেন কি ভাবে গল্প বুনতে হয়। একজন ডাক্তারবাবু যেমন নিপুণভাবে সেলাই করে দেন রোগীর ক্ষতস্থান, সেইভাবেই সংহিতা নিপুণ হাতে সেলাই করেছেন জীবনের নানা ওঠাপড়া, অজস্র সংবেদনশীল মুহূর্ত। প্রেম, ঘৃণা, ঈর্ষা, লালসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, সব মিলেমিশে যেন এক রামধনু তৈরি হয় সং হিতার গল্পে। সেই রামধনুর কোনও রঙ ফেলনা নয় কোনও রঙ ভালো নয়, খারাপও নয় কোনও রঙ। গল্পের পর গল্পে তিনি উন্মোচিত করেন কেবল মানবচরিত্রকে নয়, আজকের এই সামগ্রিক সমাজকে। স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি গল্পে চিকিৎসার প্রসঙ্গ এসেছে, বা এসেছে মহামারির সামনে কম্পমান সভ্যতার কথা। “ভয়” গল্পে পরাবাস্তবতার পৃথিবীতে আমাদের নিয়ে যান সংহিতা, যখন আমরা দেখি মৃতদেহ নিজেই প্লাস্টিকের ভেতর মোড়ানো অবস্থায় হেসে উঠছে! আবার মৃত্যু কী শুধু শরীরেরই হয়, মন বা আত্মার মৃত্যু হয় না? “অভিযোজন” গল্পে তপোব্রত চ্যাটার্জীর কি হয় তবে? মিথ্যা বদনামের শিকার তপোব্রত, মানুষকে বাঁচাতে গিয়ে মানুষের আক্রমণের শিকার তপোব্রত নিজেকে বাঁচাতে গিয়ে যখন আরো আরো টাকা রোজগারের দিকে ঝুঁকে পড়ে অনৈতিক উপায়ে, তখন তার সঙ্গে কি তফাত থাকে গিরগিটির? কিন্তু এখানেই শেষ নয়। সংহিতার এক একটা গল্পে, সমাজজীবনের তথা মন জীবনের এক একটা দিক যেন ঝলসে উঠেছে। “যা বলা হয়নি” গল্পে আমরা সেই মেয়েটির কথা পাই, যে নিজের মা-কে ঘৃণা করে এসেছে বরাবর, কিন্তু তারপর নিজের মায়ের মধ্যেই সে খুঁজে পায় নিজেরই এক আয়না। “নিন্দে পানি” গল্পে, নদীর অন্তরে চলতে থাকা যে বিক্ষোভ, তার সঙ্গে মানুষের অন্তরে চলতে থাকা বিক্ষোভকে কি অনায়াস পারঙ্গমতায় মিলিয়ে দেন সংহিতা। “ভোটের হাওয়া”গল্পে আমরা কিভাবে সব সময় সংখ্যাগরিষ্ঠতার পক্ষে থাকতে চাই তারও একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন লেখক। এভাবেই গল্পের পর গল্পে সংহিতা মানসিক, মানবিক জীবনের স্তর আর সমাজ জীবন, বাস্তব আর পরাবাস্তবকে মিলিয়ে তৈরি করেছেন এক একটি অনন্য আখ্যান, যা পড়ার পর ও দীর্ঘক্ষণ রেশ থেকে যায় পাঠকের মনে। পাঠক আসুন, এই গল্পগুলি পড়ুন, এই নতুন গল্পকারকে আবিষ্কার করুন, আমার বিশ্বাস এই গল্পগুলি আপনাদের কেবল ভালো লাগবে তাই নয়, এগুলি আপনাদের ভাবাবে, উদ্বিগ্ন করবে, নতুন করে নিজেকে নিজে আবিষ্কার করার কথা বলবে।
বিনায়ক বন্দ্যোপাধ্যায়
কবি, ঔপন্যাসিক, ও প্রাবন্ধিক -
Raahi by Sreetanwi Chakraborty
₹300.00Add to cartভালবাসা, সম্পর্ক আর বিচ্ছেদের মোলায়েম যন্ত্রণায় বোনা এক অনুপম ছোটগল্প সঙ্কলন শ্রীতন্বী চক্রবর্তীর ‘রাহী’। পাহাড়, শহর, ভ্রমণ আর স্মৃতির অলিগলিতে হাঁটতে হাঁটতে মানুষ খুঁজে পায় নিজের হারানো মুখ। এখানে প্রেম কখনও আশ্রয়, কখনও নির্বাসন; সম্পর্ক কখনও বন্ধন, কখনও মুক্তির পথ। প্রতিটি গল্পে নীরব অনুরণনে বাজে অপেক্ষা, বিচ্ছেদ আর পুনর্মিলনের সুর—যেখানে হৃদয়ের গভীরে জন্ম নেয় এক চিরযাত্রা, নাম তার ‘রাহী’।‘রোপওয়ে’ গল্পে পাহাড়ি যাত্রার মাঝখানে পুরনো প্রেমের মুখোমুখি হওয়া—অতীতের স্মৃতি আর বর্তমানের দ্বন্দ্ব একসাথে কেঁপে ওঠে। ‘পুরস্কার’-এ কর্পোরেট সাহিত্যজগতের আড়ালে লুকিয়ে থাকা নিঃসঙ্গতা ও অপ্রত্যাশিত অনুভব নতুন সম্পর্কের ইঙ্গিত দেয়। ‘রাহী’ নিজেই এক ভ্রাম্যমাণ প্রেমিকার গল্প—ভালবাসা, পাহাড়ি নদী ও অভিমানের মধ্যে দিয়ে এক নারীর অন্তর্গত যাত্রা। ‘অরিজ়ুরুর কথা’-য় কাগজের সারসের মতো ভঙ্গুর জীবনে জন্ম নেয় আশার আলো, যেখানে অসুস্থতার মধ্যেও নতুন সম্পর্ক জীবনের মানে বদলে দেয়। ‘শ্রাবণ’-এ বিদেশের শহরে এক গবেষক ও হিউম্যানয়েডের প্রেম, ঈর্ষা ও স্বীকারোক্তির ভেতর দিয়ে সম্পর্কের রূপান্তর ধরা পড়ে। ‘প্রেক্ষাপ্রিয়’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘রাইরাংপুরের চিঠি’, ‘পত্রপাঠ’ ও ‘অকস্মাৎ’—এই গল্পগুলোতে রয়েছে দূরত্ব, স্মৃতি, চিঠি আর হঠাৎ ঘটে যাওয়া সাক্ষাতে বদলে যাওয়া জীবনের দিকনির্দেশ। নাটকের জীবন, আর জীবনের নাটক, সব মিলিয়ে, ‘রাহী’ হল হৃদয়ের যাত্রাপথ—যেখানে প্রেম কখনও আশ্রয়, কখনও নির্বাসন, আর বিচ্ছেদও হয়ে ওঠে আত্ম-অন্বেষণের এক নীরব গান।
-
Add to cartThe Dark Republic by Sunil Sharma is a gripping, genre-bending political thriller that journeys into the heart of a shadowy world where democracy mutates into tyranny and truth becomes the first casualty. Told through the eyes of Marco Columbus—an intrepid war correspondent who stumbles upon a secretive, technologically advanced kingdom hidden deep within the Central American wilderness—the novel unravels a chilling narrative of power, surveillance, manipulation, and the terrifying allure of authoritarian rule. As Marco is drawn into the labyrinth of the “Dark Republic,” he uncovers diaries, testimonies, and histories that reveal how utopias collapse into dystopias, how ordinary citizens become subjects, and how strongmen rise through fear, mythmaking, and the machinery of the modern state. Expansive in vision and relentless in pace, The Dark Republic blends political drama, speculative fiction, reportage, mythology, and philosophical inquiry into a sweeping saga that mirrors the anxieties of the contemporary world. From street protests in Hong Kong and rebel lands in the Middle East to the hidden citadels of an underground empire, Sunil Sharma crafts a haunting cautionary tale about democracy’s fragility and the global drift toward authoritarianism. Bold, provocative, and disturbingly relevant, this novel invites readers to confront the forces shaping our world—and warns of the republics we may unknowingly be building.
-
Jeeyankathi by Chandana Sanyal
₹350.00Add to cartজীয়নকাঠি শুধু এক অসুস্থতার দিনলিপি নয়—এ এক মানুষের অন্তর্লোক ভ্রমণ।কোভিডের নিঃসঙ্গ ঘরে শুয়ে থাকা লেখিকার অসুস্থতার ঘোরে কখনও বর্তমানের আতঙ্ক আর অনিশ্চয়তার সঙ্গে মিলেমিশে যায় ফেলে আসা শৈশব কৈশোরের অন্ধকার অতীত,কখনও ঘিরে আসে মায়ের হাতের উষ্ণতা,হারানো প্রিয়জনের মায়া,শিক্ষক জীবনের প্রাপ্তি আবার কখনও তাঁর বোধ তাঁকে দাঁড় করিয়ে দেয় নির্মম আত্মবিশ্লেষণের মুখোমুখি।এই সব কিছু জড়ো করেই তিনি আবার উঠে দাঁড়াতে চান জীবনের হাত ধরে।চন্দনা সান্যালের সহজ,গভীর ও কোমল ভাষায় রচিত এই বই পাঠককে মনে করিয়ে দেবে—সবচেয়ে অন্ধকার সময়েও কোথাও না কোথাও আলো জন্মায়, আর সেই আলোই আমাদের আপন জীয়নকাঠি। -
Add to cartজীবনের লক্ষ্যটা অনেকের কাছেই পরিষ্কার থাকে না। না থাকে তাদের কাছে একটা কমপ্লিট রোডম্যাপ। না থাকে নিজের অনন্ত শক্তিতে বিশ্বাস। ফলে বিভিন্ন ঘাত-প্রতিঘাত এসে তাদের ফুটিফাটা করে ছাড়ে। গল্পে মূল চরিত্র প্রীতমের সঙ্গে দেখা হয় এক অশীতিপর যুবকের। কাকতালীয়ভাবে সে জানতে পারে সেই অবাঙালি তার এন আর আই বন্ধু বিকাশেরও পরিচিত। গড়ে ওঠে বন্ধুত্ব। একটা স্বনির্ভর এনজিওর মাধ্যমে একটি আদর্শ স্কুল খোলার উদ্দেশ্যে তারা এগোতে থাকে, যেখানে পড়ুয়ারা হাতেকলমে কাজ শিখে ও মূল্যবোধের দীক্ষা নিয়ে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে চলতে থাকে জীবনের বিবিধ রহস্য উন্মোচন। তারা বুঝতে পারে আশীর্বাদ শব্দটির প্রকৃত অর্থ। এক বিপথগামী কবি বন্ধুও তাঁর অনুপ্রেরণায় আত্মহননের পথ থেকে সরে আসে। সংসারী হয়ে ওঠে। জিজ্ঞাসু প্রীতম সেই সিঁড়ির খোঁজ করতে থাকে যা তাকে নিয়ে যেতে পারে সূর্যের ভেতরে। তার অনন্ত সম্ভারের গর্ভে। সে কি শেষপর্যন্ত পাবে সেই সন্ধান? সে কি সত্যিই পারবে তার স্বপ্নের স্কুল স্থাপন করতে?





