FRAMED by Nishi Pulugurtha
₹350.00
FRAMED by Nishi Pulugurtha
ISBN 9788198156464
Price: INR 350 | $ 40
80 pages
Penprints Publication
| Weight | 250 g |
|---|
Related products
-
Raahi by Sreetanwi Chakraborty
₹300.00Add to cartভালবাসা, সম্পর্ক আর বিচ্ছেদের মোলায়েম যন্ত্রণায় বোনা এক অনুপম ছোটগল্প সঙ্কলন শ্রীতন্বী চক্রবর্তীর ‘রাহী’। পাহাড়, শহর, ভ্রমণ আর স্মৃতির অলিগলিতে হাঁটতে হাঁটতে মানুষ খুঁজে পায় নিজের হারানো মুখ। এখানে প্রেম কখনও আশ্রয়, কখনও নির্বাসন; সম্পর্ক কখনও বন্ধন, কখনও মুক্তির পথ। প্রতিটি গল্পে নীরব অনুরণনে বাজে অপেক্ষা, বিচ্ছেদ আর পুনর্মিলনের সুর—যেখানে হৃদয়ের গভীরে জন্ম নেয় এক চিরযাত্রা, নাম তার ‘রাহী’।‘রোপওয়ে’ গল্পে পাহাড়ি যাত্রার মাঝখানে পুরনো প্রেমের মুখোমুখি হওয়া—অতীতের স্মৃতি আর বর্তমানের দ্বন্দ্ব একসাথে কেঁপে ওঠে। ‘পুরস্কার’-এ কর্পোরেট সাহিত্যজগতের আড়ালে লুকিয়ে থাকা নিঃসঙ্গতা ও অপ্রত্যাশিত অনুভব নতুন সম্পর্কের ইঙ্গিত দেয়। ‘রাহী’ নিজেই এক ভ্রাম্যমাণ প্রেমিকার গল্প—ভালবাসা, পাহাড়ি নদী ও অভিমানের মধ্যে দিয়ে এক নারীর অন্তর্গত যাত্রা। ‘অরিজ়ুরুর কথা’-য় কাগজের সারসের মতো ভঙ্গুর জীবনে জন্ম নেয় আশার আলো, যেখানে অসুস্থতার মধ্যেও নতুন সম্পর্ক জীবনের মানে বদলে দেয়। ‘শ্রাবণ’-এ বিদেশের শহরে এক গবেষক ও হিউম্যানয়েডের প্রেম, ঈর্ষা ও স্বীকারোক্তির ভেতর দিয়ে সম্পর্কের রূপান্তর ধরা পড়ে। ‘প্রেক্ষাপ্রিয়’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘রাইরাংপুরের চিঠি’, ‘পত্রপাঠ’ ও ‘অকস্মাৎ’—এই গল্পগুলোতে রয়েছে দূরত্ব, স্মৃতি, চিঠি আর হঠাৎ ঘটে যাওয়া সাক্ষাতে বদলে যাওয়া জীবনের দিকনির্দেশ। নাটকের জীবন, আর জীবনের নাটক, সব মিলিয়ে, ‘রাহী’ হল হৃদয়ের যাত্রাপথ—যেখানে প্রেম কখনও আশ্রয়, কখনও নির্বাসন, আর বিচ্ছেদও হয়ে ওঠে আত্ম-অন্বেষণের এক নীরব গান।
-
Add to cart
Ketaki Datta is an Associate Professor of English with W.B.E.S. She is a novelist, short story writer, poet, translator, editor and reviewer. She has two novels to her credit, “A Bird Alone” [2008] and “One Year for Mourning” [2014]. She has translated three novels, “Shesh Namaskar: The Last Salute” [Sahitya Akademi, 2013], “Jarasandha’s Paadi: The Voyage” [Booksway, 2009], “Dhruvaputra” by Amar Mitra (in press), Selected Short Stories of Rabindranath Tagore in Translation” [Avenel, 2015]. Some of her notable translations are “Kumarsambhab and Sakuntala” in “Pracin Sahitya” [Visva Bharati and CENTIL, J.U.,2017], “Nineteenth Century Women’s Writing and Writing for Women in Translation” [Bhawanipur Education Society College and CENTIL, J.U.,2015], “Pratibha India”, anthologies like “Three Stories” by Tapan Bandyopadhyay [2012] etc. Datta’s umpteen translated stories were published in “Indian Literature” [Sahitya Akademi]. Her “Oral Stories of the Totos” has been recently published by Sahitya Akademi [2021]. Her short stories have been published in different anthologies in India and abroad, and also in The Sunday Statesman, Contemporary Vibes etc. “The Music of Eternity” – A Collection of Poems has been published by Penprints in 2023.
-
Ninde Paani by Sanhita Banerjee
₹350.00Add to cartপ্রারম্ভিক
সংহিতা বন্দ্যোপাধ্যায় কবি হিসেবে পরিচিত, কিন্তু গল্পকার হিসেবে তাঁর পরিচয় লুকিয়ে আছে তাঁর প্রত্যেকটি গল্পের শব্দে, কাহিনীবিন্যাসে এবং অভ্যন্তরীন মোচড়ে। সংহিতা একজন চিকিৎসক, কিন্তু তিনি জানেন কি ভাবে গল্প বুনতে হয়। একজন ডাক্তারবাবু যেমন নিপুণভাবে সেলাই করে দেন রোগীর ক্ষতস্থান, সেইভাবেই সংহিতা নিপুণ হাতে সেলাই করেছেন জীবনের নানা ওঠাপড়া, অজস্র সংবেদনশীল মুহূর্ত। প্রেম, ঘৃণা, ঈর্ষা, লালসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, সব মিলেমিশে যেন এক রামধনু তৈরি হয় সং হিতার গল্পে। সেই রামধনুর কোনও রঙ ফেলনা নয় কোনও রঙ ভালো নয়, খারাপও নয় কোনও রঙ। গল্পের পর গল্পে তিনি উন্মোচিত করেন কেবল মানবচরিত্রকে নয়, আজকের এই সামগ্রিক সমাজকে। স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি গল্পে চিকিৎসার প্রসঙ্গ এসেছে, বা এসেছে মহামারির সামনে কম্পমান সভ্যতার কথা। “ভয়” গল্পে পরাবাস্তবতার পৃথিবীতে আমাদের নিয়ে যান সংহিতা, যখন আমরা দেখি মৃতদেহ নিজেই প্লাস্টিকের ভেতর মোড়ানো অবস্থায় হেসে উঠছে! আবার মৃত্যু কী শুধু শরীরেরই হয়, মন বা আত্মার মৃত্যু হয় না? “অভিযোজন” গল্পে তপোব্রত চ্যাটার্জীর কি হয় তবে? মিথ্যা বদনামের শিকার তপোব্রত, মানুষকে বাঁচাতে গিয়ে মানুষের আক্রমণের শিকার তপোব্রত নিজেকে বাঁচাতে গিয়ে যখন আরো আরো টাকা রোজগারের দিকে ঝুঁকে পড়ে অনৈতিক উপায়ে, তখন তার সঙ্গে কি তফাত থাকে গিরগিটির? কিন্তু এখানেই শেষ নয়। সংহিতার এক একটা গল্পে, সমাজজীবনের তথা মন জীবনের এক একটা দিক যেন ঝলসে উঠেছে। “যা বলা হয়নি” গল্পে আমরা সেই মেয়েটির কথা পাই, যে নিজের মা-কে ঘৃণা করে এসেছে বরাবর, কিন্তু তারপর নিজের মায়ের মধ্যেই সে খুঁজে পায় নিজেরই এক আয়না। “নিন্দে পানি” গল্পে, নদীর অন্তরে চলতে থাকা যে বিক্ষোভ, তার সঙ্গে মানুষের অন্তরে চলতে থাকা বিক্ষোভকে কি অনায়াস পারঙ্গমতায় মিলিয়ে দেন সংহিতা। “ভোটের হাওয়া”গল্পে আমরা কিভাবে সব সময় সংখ্যাগরিষ্ঠতার পক্ষে থাকতে চাই তারও একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন লেখক। এভাবেই গল্পের পর গল্পে সংহিতা মানসিক, মানবিক জীবনের স্তর আর সমাজ জীবন, বাস্তব আর পরাবাস্তবকে মিলিয়ে তৈরি করেছেন এক একটি অনন্য আখ্যান, যা পড়ার পর ও দীর্ঘক্ষণ রেশ থেকে যায় পাঠকের মনে। পাঠক আসুন, এই গল্পগুলি পড়ুন, এই নতুন গল্পকারকে আবিষ্কার করুন, আমার বিশ্বাস এই গল্পগুলি আপনাদের কেবল ভালো লাগবে তাই নয়, এগুলি আপনাদের ভাবাবে, উদ্বিগ্ন করবে, নতুন করে নিজেকে নিজে আবিষ্কার করার কথা বলবে।
বিনায়ক বন্দ্যোপাধ্যায়
কবি, ঔপন্যাসিক, ও প্রাবন্ধিক -
WHISPERING SAGAS
₹499.00Original price was: ₹499.00.₹450.00Current price is: ₹450.00.Add to cartWhispering Sagas brings together thirty-five powerful short stories from a vibrant “village of storytellers,” weaving human bonds, memories, conflicts, and quiet revelations into an unforgettable literary tapestry. Curated by editors Amita Ray, Chaitali Sengupta, and Lopamudra Banerjee, this anthology spans continents and emotions—exploring love and loss, migration and nostalgia, resilience and vulnerability—through the distinct voices of celebrated and emerging writers from around the world. Rich in craft and deeply evocative, these stories illuminate the complexities of the human heart, offering readers moments of warmth, wonder, introspection, and truth. A moving collection for lovers of contemporary literary fiction and timeless storytelling.
-
Agradweep by Suddhendu Chakraborty
₹399.00Original price was: ₹399.00.₹360.00Current price is: ₹360.00.Add to cartদ্রুত পালটে যাচ্ছে চারপাশ। মিলেনিয়াম বা ব্লুমার্স থেকে জেন আলফা। পাল্টে যাচ্ছে মানুষের মস্তিষ্কের গড়ন। তেমনই পরিবর্তন হচ্ছে বিশ্বমানচিত্ররও। এই কাহিনী যে সময়কার, সে সময় আমরা কেউ জীবিত থাকব না; আমাদের মনের ভিতর জমতে থাকা অনেক মিথ ততোদিনে ভেঙে চুরমার হয়ে যাবে। জনবিস্ফোরণ রুখে দিতে পৃথিবীর বাইরে অন্যগ্রহের সান্নিধ্যসম্ভাবনা তখন আর নেই। পৃথিবীর বুকে এখনকার প্রথম বিশ্ব আমেরিকা তখন তৃতীয় বিশ্বর দারিদ্র্যক্লিষ্ট এক দেশ। আর পৃথিবীর চালিকাশক্তি অখণ্ড ভারতবর্ষের সভ্যতা। তবু কি পৃথিবীর বুকে অস্তিত্বসঙ্কট নেই? নেই নিশ্চিহ্ন হয়ে যাবার হাতছানি? নেই পরিত্রাণের পথও? এসব নিয়েই অগ্রদ্বীপের পটভূমি, যার কেন্দ্রস্থলে রয়েছে একদল নির্ভীক, অজেয় মানুষ, আর তাদেরকে ঘিরে থাকা অনিশ্চয়তার অন্ধকার…





